চারঘণ্টা পর কুষ্টিয়া-রাজবাড়ী যোগাযোগ স্বাভাবিক
কুষ্টিয়ার কুমারখালীতে রেল ক্রসিংয়ে ট্রাক উল্টে বন্ধ হওয়া কুষ্টিয়া-রাজবাড়ী রেল ও সড়ক যোগাযোগ চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে বাটিকামারা রেল ক্রসিংয়ে একটি পাথর বোঝাই ট্রাক উল্টে যায়। বেলা ২টার দিকে উদ্ধার কাজ শেষে চলাচল স্বাভাবিক হয়।
ওই সময় ওই পথে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় বলে জানান তিনি।
আব্দুল আলীম বলেন, উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নিলে চার ঘণ্টা পর সড়ক ও রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
