২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্র বিতরণে দেরি: মাগুরায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

মাগুরার মহম্মদপুরে এসএসসির প্রশ্নপত্র দেরিতে বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2016, 11:23 AM

Updated : 20 Aug 2022, 11:50 AM

শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার উপজেলার নহাটা আরপিপি মাধ্যমিক বিদ্যালয় ও নহাটা কলেজিয়েট গার্লস স্কুল কেন্দ্রে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর হিন্দু ধর্ম বিষয়ের প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া মতিয়ার রহমান আরপিপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এ বছর এসএসসি পরীক্ষায় নিজের স্কুল ও নহাটা কলেজিয়েট গার্লস স্কুল কেন্দ্রের সচিব ছিলেন।

শাহীন হোসেন বলেন, “প্রশ্নপত্র বিতরণে বিলম্বের অভিযোগে জেলা প্রশাসকের নির্দেশে কেন্দ্র সচিবকে পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

এ বিষয়ে মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, সঠিক প্রশ্নপত্র সময়মতো না আসায় এ জটিলতা হয়। তবে তিনি বিষয়টি বিস্তারিত জানাননি।

পরীক্ষার্থীদের সময় বাড়িয়ে দেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়নি বলে শাহীন হোসেন জানান।

পুরনো খবর:

এসএসসির প্রশ্নপত্র বিলম্বে বিতরণের অভিযোগ