২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার ধামরাই উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2016, 12:42 PM

Updated : 20 Aug 2022, 11:50 AM

বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ধামরাই থানার ওসি রিজাউল হক।

নিহত মিজানুর রহমান ( ৩০ ) মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা। তিনি ‘গ্রাফিকস টেক্সটাইল’ নামে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

ওসি রিজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা গ্রাফিকস টেক্সটাইলের শ্রমিক বহনকারী বাসটি বাথুলী এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে মিজানুর ঘটনাস্থলেই নিহত হন বলে জানান তিনি।