২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরকে কুপিয়ে হত্যা করল ‘জামাতা’

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজের জামাতার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2016, 11:42 AM

Updated : 12 Apr 2022, 01:24 AM

বুধবার রাতে উপজলার নিশানবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ জামিরতলা মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

নিহত হামেদ দরানী (৫৫) স্থানীয় জিএইচ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসায় দপ্তরি ছিলেন। তিনি নিশানবাড়িয়ার গুয়াতলা গ্রামের প্রয়াত হায়াত আলী দরানির ছেলে।

নিহতের ছেলে লিটনের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার উপ-পরিদশক তারক বিশ্বাস জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ফুলহাতা বাজার থেকে হামেদ তার ছেলে লিটনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন।

“ওই সময় লিটনের বোনের প্রাক্তন স্বামী আবু জাফরসহ ২/৩ জন মিলে হামেদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, হামেদ দরানীর মেয়ে শারমিন আক্তারের সঙ্গে দশ বছর আগে আবু জাফরের বিয়ে হয়। বিয়ের পর কয়েকবছর স্বামীর সঙ্গে মেয়ের সংসার ভালো কাটলেও সম্প্রতি কলহ শুরু হয়।

“এর জের ধরে সাত মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এ কারণে জাফর এই হামলা করেছে বলে নিহতের পরিবার দাবি করেছে।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মগে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত কাউকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বলে জানান তিনি।