২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

খুলনায় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটমিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর চেষ্টার প্রতিবাদে ছয় ঘণ্টা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে ‘আলীম জুট মিলের’ শ্রমিকরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 03:42 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

এ সময় বকেয়া বেতন পরিশোধেরও দাবি জানান তারা।

বুধবার সকাল ৯টায় খুলনার আটরা শিল্প এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে বলে জানান খানজাহান আলী থানার ওসি মো. আখতার হোসেন।

অবরোধ চলাকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

বিশাল অঙ্কের লোকসান দেখিয়ে ২০১৫ সালে ২মে আলীম জুট মিল বন্ধ ঘোষণা করা হয় বলে জানান মিলের কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আবদুর রশিদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিল বন্ধের পর প্রায় ‘সাত কোটি টাকা’ শ্রমিকদের বেতন বয়েকা রয়েছে। এছাড়া সম্প্রতি মিলটি বেসরকারি পর্যায়ে হস্তান্তরের চেষ্টা চলছে।
“এর প্রতিবাদে শ্রমিকরা অবরোধ কর্মসূচি পালন করেছে।”

আলীম জুট মিলে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত ছিলেন বলে মিল কর্তপক্ষ জানায়।