২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রবাসীর বাসায় ডাকাতি

সিলেটে একই ভবনে এক স্পেন প্রবাসীসহ দুজনের বাসায় ডাকাতি হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 01:14 PM

Updated : 12 Apr 2022, 01:24 AM

বুধবার ভোররাতে শহরতলীর খাদিমপাড়া সৈয়দপুরে সাহেদ আহমদ ও জাহেদ আহমদের বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা এক ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছেন বলে জানান শাহপারণ থানার ওসি নিজাম উদ্দিন।

ডাকাতদল ইউরো, টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে বলে দাবি করছে ডাকাতির শিকার পরিবারের সদস্যদের।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি নিজাম উদ্দিন জানান, ভোর রাতে স্পেন প্রবাসী সাহেদ আহমদের বাসায় হানা দেয় ১৫/২০ জনের একদল ডাকাত।

“বাড়ির কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে সাহেদ আহমদের বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ, তিন লাখ টাকা মূল্যমানের তিন হাজার ইউরো ও বাংলাদেশি ৫০ হাজার টাকা লুটে নেয়।”

এরপর ডাকাতদল একই ভবনের দোতলায় জাহেদ আহমদের বাসায় হানা দেয়।

ওই বাসা থেকে ১৫ ভরি স্বর্ণ, ৮০ হাজার টাকা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানান ওসি।

ওসি জানান,পালিয়ে যাওয়ার সময় ওই ভবনের লোকজনের চিৎকারে স্থানীয়রা গিয়ে ডাকাতদের ঘেরাও করে এবং একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।