নারায়ণগঞ্জে আগুন: পুড়েছে ৬ স্থাপনা
নারায়ণগঞ্জ শহরে একটি ফার্নিচার মার্কেটে আগুনে ২৫টি দোকান নয় দুটি করাত কলসহ পুড়েছে ছয়টি স্থাপনা।
বৃহস্পতিবার সকালে ডন চেম্বার এলাকার এ আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার বেলাল উদ্দিন জানান।
প্রতীকী ছবি
এর আগে ২৫টি দোকান ভস্মীভূত হওয়ার কথা জানিয়েছিল ফায়ার সার্ভিস।
বেলাল উদ্দিন বলেন, সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়। পরে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
“আগুনে ২৫টি দোকান পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।”
কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষয়তির পরিমাণ কত তা এখনও নিরুপণ করা যায়নি বলে জানান স্টেশন মাস্টার বেলাল।
ভস্মীভূত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চারটি ফার্নিচারের দোকান ও দুইটি করাত কল। এগুলো হলো বনবিতান, মুন্সীগঞ্জ ট্রেডার্স, সৌখিন ফার্নিচার, মোহাম্মদিয়া টিম্বার, মুন্না স মিল ও শাহ আলম স মিল। এছাড়া সংলগ্ন একটি বাড়ির কিছু অংশও পুড়েছে।
স মিল দুটি খুবই বড় আকারের হওয়ায় দোকানের সংখ্যা ঠিকমতো বোঝা যায়নি বলে স্থানীয়রা মনে করছেন।
পরে সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র দেখা যায়।
