২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ

রাজশাহীতে এক শহীদ মুক্তিযোদ্ধার সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ করেছে তার পরিবার।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 06:05 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বুধবার দুপুরে নগরীরআরইউজে কার্যালয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন শহীদ মুক্তিযোদ্ধা সইজুদ্দিন মেখের ছেলে হাসিনুর রহমান।

তিনি অভিযোগ করেন, নগরীর রামচন্দ্রপুর মৌজার বাসার রোডে তাদের আড়াই বিঘা সম্পত্তি প্রভাবশালীরা দখলের চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে ওই জমিতে ইট ও বালু ফেলা হয়েছে।

সংবাদ সম্মেলনে হাসিনুর রহমান বলেন, বাবার আড়াই বিঘা জমি তারা তিন ভাই ভোগদখল করে আসছিলেন। জানুয়ারির শেষ সপ্তাহে নাটোরের সিংড়া এলাকার জয়েদ আলী ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জাল দলিলের মাধ্যমে তাদের সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করছে। সেখানে তারা ইট বালু ফেলেছেন।

এ নিয়ে তারা আদালতে মামলাও করেছেন বলেও জানান তিনি।

রাজশাহী জেলা যুগ্ম জজ (১ নম্বর) আদালতে করা ওই মামলায় জায়েদ আলী, আব্দুর রউফসহ ৮ জনকে বিবাদী করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান হাসিনুর।