২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় গলা কাটার পর শিক্ষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় গলা কাটার পর অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 02:08 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

পরিবারের সদস্যদের দাবি, আত্মহত্যার উদ্দেশ্যে মঙ্গলবার রাতে তিনি বটি দিয়ে নিজের গলা কাটেন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মৃত আবু বক্কর (৮০) চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার মৃত সামছদ্দিন মন্ডলের ছেলে।

সদর উপজেলার গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক থাকাকালে ২০০০ সালে অবসরে যান তিনি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে আবু বক্করের শোবার ঘর থেকে গোঙ্গানির শব্দ পেয়ে পাশের বাড়ি থেকে তার মেয়ে আয়েশা বেগম ছুটে যান।

“হাসপাতালে নেওয়ার পর রাত ৩টার তার মৃত্যু হয়।”

আবু বক্কর বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে তার মেয়ে আয়েশা বেগমের দাবি, বলেন ওসি।  

ময়নাতদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।