২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দগ্ধ ম্যাট্রিক্স সোয়েটার তিন দিন বন্ধ, তদন্ত শুরু

গাজীপুরের বোর্ডবাজারে অগ্নিকাণ্ডের পর ম্যাট্রিক্স সোয়েটার কারখানা তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 04:43 PM

Updated : 11 Oct 2022, 07:43 PM

পুরনো খবর:

গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পাঁচ সদস্যের কমিটি কাজ শুরু করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ‘ম্যাট্রিক্স সোয়েটার লিমিটেড’ এর কারখানার আটতলা ভবনের ৮ম তলায় আগুন লাগে। জয়দেবপুর, টঙ্গী, সাভার ইপিজেড ও ঢাকার ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে একশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে মালিকপক্ষ।

তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, তদন্তের প্রাথমিক কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যাবে তদন্ত দল।

ম্যাট্রিক্স কারখানার পরিচালক (অর্থ) অনিমেষ মজুমদার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ ও কর্মপরিবেশ ঠিক রাখার জন্য কারখানাটি তিন দিনের জন্য বন্ধ দেওয়া হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি কারখানটি খোলা হবে।

এছাড়া বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) শ্রমিকদের বেতনাদি পরিশোধ করা হবে বলেও তিনি জানান।

</div>  </p>