বরিশালে পুলিশের উপর ‘হামলা’ আটক ২
বরিশালে আগৈলঝাড়ায় দায়িত্বে থাকা এক এএসআই এর উপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যানের ছেলে ও তার দুই শ্যালকের বিরুদ্ধে।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১১টার দিকে উপজেলার নগরবাড়ী এলাকায় এএসআই মিজানুর রহমানের উপর এ হামলার ঘটনা ঘটে।
আহত মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ তারা হলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খানের ছেলে শাহবাজ খান, দুই শ্যালক নুরুল হাওলাদার ও কাওসার হাওলাদার।
ঘটনার পর নুরুল ও কাওসারকে আটক করা হলেও শাহবাজ পালিয়ে গেছেন বলে ওসি জানান।
এর প্রেক্ষিতে ওই দিন দুপুরে আমীন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, এরপর থেকে আমীনের স্বজনরা নানাভাবে হুমকি দিচ্ছে জানিয়ে মৌখিকভাবে থানায় অভিযোগ করেন উমেদ আলী। বিষয়টি তদন্তে সকালে নগরবাড়ী এলাকায় যান এএসআই মিজানুর রহমান।
“এ সময় শাহাবাজ ও তার দুই মামা নুরুল হাওলাদার ও কাওসার হাওলাদার তার উপর হামলা চালায়।
“খবর পেয়ে পুলিশ এএসআই মিজানুর রহমানকে উদ্ধার এবং নুরুল ও কাওসারকে আটক করে।”
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
এ বিষয়ে জানতে চাইলে আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খান বলেন, “শুনেছি পুলিশের সাথে একটু বাকবিতণ্ডা হয়েছে। তবে ছেলেকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই পুরো ঘটনা জানি না।”
