২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি সীমান্তে বাংলাদেশিকে আটকের খবর

দিনাজপুরের হিলি সীমান্তে এক বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 02:35 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

মঙ্গলবার সকাল ৯টার দিকে হিলি রেল স্টেশনের কাছে ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে জানান নবীন ঘোষ নামে প্রত্যক্ষদর্শী স্থানীয় এক শ্রমিক ।

প্রত্যক্ষদর্শীর মতে, ওই যুবকের নাম তালেব হোসেন (৩৮) । তবে তার পরিচয় সর্ম্পকে বিস্তারিত কিছুই জানাতে পারেনি তিনি।

নবীন ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধভাবে ২৮৫নং সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

হিলির বিজিবি ক্যাম্পর অধিনায়ক নায়েক সুবেদার ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশিকে আটকের খবর স্থানীয়দের কাছে শুনেছি। তবে তার পরিচয় সর্ম্পকে নিশ্চিত হতে পরিনি।”

আটকের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।