২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ট্রলারডুবি: আরও ২ লাশ উদ্ধার

চাঁদপুরের হাইমচরে ট্রলারডুবির ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 05:33 PM

Updated : 20 Aug 2022, 11:44 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার দুপুরে বরিশালের হিজলা এলাকায় মেঘনা নদী থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে হাইমচর থানার এসআই আনোয়ার হোসেন জানান। এরা হলেন হাইমচরের ঈশানবালা এলাকার শাহ আলমের স্ত্রী নাগরিস (২৭) ও  শরীয়তপুরের মোস্তফার ছেলে রতন (০৩)।

এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় ছয় জনের লাশ উদ্ধার করা হল। এর আগে রোববার তিন শিশুসহ চার জনের লাশ পাওয়া যায়।
 
এসআই বলেন, দুপুরে বরিশালের হিজলা এলাকা থেকে  এক শিশুসহ তিন জনের লাশ পাওয়া গেছে।
 
গত ২৬ জানুয়ারি সকালে হাইমচরে তেলিরমোড় এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে ‘এমভি রবিন’ নামের ট্রলারটি ঈশানবালা যাওয়ার সময় মালবাহী জাহাজের ধাক্কায় মাঝ নদীতে ডুবে যায়।
 
এতে ট্রলারে থাকা যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকে নয় জন।