২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুমাতে না পারায়’ ৫ মাসের ছেলেকে গলাকেটে হত্যা

রাতে বিরক্ত করায় ‘ঘুমাতে না পেরে’ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক নারী  নিজের পাঁচ মাস বয়সী ছেলেকে গলাকেটে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 11:44 AM

সোমবার দুপুরে উপজেলার পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক।

নিহত ইয়াসিন শেখ ওই গ্রামে বুলু শেখের ছেলে।

এ ঘটনায় আটক করা হয়েছে শিশুটির মা লিপি বেগমকে।

ওসি মাহমুদুল হক বলেন, বাচ্চার কান্নাকাটিতে রাতের বেলায় ঠিকমত ঘুমাতে না পারায় ব্লেড দিয়ে গলাকেটে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন লিপি।

পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।