২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনার তীরে বালু রাখার দ্বন্দ্বে হামলায় যুবক নিহত

সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে বালু রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 03:25 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

সোমবার দুপুরে শহরের হোসেনপুর মতি সাহেবের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি বাসুদেব সিনহা।

নিহত বাবু (৩০) হোসেনপুর পুঠিয়াবাড়ি এলাকার আকবর আলীর ছেলে।

ওসি বাসুদেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোসেনপুর মালিপাড়ার বালু ব্যবসায়ী উজ্জ্বল যমুনা নদী থেকে বালু তুলে নদীর তীরে একটি জমিতে রেখেছিলেন। একই এলাকার আবুবক্কার নামে আরেকজন জমিটি নিজের দাবি করে সেখান থেকে উজ্জ্বলকে বালু সরিয়ে নিতে বলেন।

“এ নিয়ে গত দুই দিন ধরে দুপক্ষের লোকজনের মধ্যে কয়েকদফা মারপিট ও সংঘর্ষের ঘটনা ঘটে।”

ওসি আরও বলেন, এর জেরে দুপুরে আবুবক্কারের ছোট ভাই বাবুকে একা পেয়ে উজ্জ্বলের লোকজন ধারালো ফলা দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

“নিহতের পেট, মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।