২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 01:29 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

সোমবার দুপুরে উপজেলার মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আলমগীর সিদ্দিকী।

নিহত ট্রাকচালক আলম মিয়ার (২৮) বাড়ি রংপুরে।

ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মালিহাতা এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ‘অগ্রদূত পরিবহনের’ সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আলম মিয়ার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।