২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীত নিবারণ করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রচণ্ড ঠাণ্ডায় পাশে আগুন নিয়ে ঘুমিয়ে থাকা এক বৃদ্ধা দগ্ধ হয়ে মারা গেছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 10:37 AM

Updated : 20 Aug 2022, 11:45 AM

রোববার রাতে উপজেলার শালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পাঁচবিবি থানার ওসি কিরণ কুমার।

মৃত আছিয়া বেগম (৭০) ওই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। 

পরিবারের বরাত দিয়ে ওসি কিরণ বলেন, শীতের রাতে উঞ্চতা নিতে আসিয়া বেগম একটি পাতিলে কাঠ-কয়লার আগুন নিয়ে তার পাশে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে লেপ-কাঁথাসহ শরীরে আগুন লেগে তার মৃত্যু হয়।