খুলনায় বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
খুলনা নগরীতে বাস দুর্ঘটনায় আহত আরও দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে হরিণটানা থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
শনিবার সন্ধ্যায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় একটি বাস উল্টে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুই যাত্রীর মৃত্যু হয়।
যাত্রীদের মধ্যে আহত আরও ১৩ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে ওসি মিজানুর জানান।
