খুলনায় বাস উল্টে দুই যাত্রী নিহত
খুলনা নগরীতে একটি যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।
শনিবার সন্ধ্যায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হরিণটানা থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
আহতদের খুলনা মেডিকেল কলেজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, সন্ধ্যা ৬টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ক্লাসিক পরিবহনের একটি বাস বাগেরহাটের উদ্দেশে যাত্রা করে।জিরোপয়েন্ট চার রাস্তার মোড় এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
