লোহার পাইপ নিয়ে কৌতূহল
লক্ষ্মীপুরে দোকান ঘর নির্মাণের জন্য মাটি কাটার সময় শ্রমিকরা একটি পাইপ দেখতে পান। পরে ‘ম্যাগনেট পিলার পাওয়া গেছে’ এমন খবর শুনে কৌতূহলী লোকজন দেখার জন্য ভিড় জমায়।
তবে সদর উপজেলার গেঞ্জিহাটা রোডে পাওয়া পাইপটি লোহা আকর্ষণ করে না।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল্ল্যাহ আল মামুন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাইপটি মেয়রের জিম্মায় রয়েছে।
