আ. লীগ নেতার ঝুলন্ত লাশ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বাহিমালি গ্রামের মন্দিরের পাশে আমগাছ থেকে আবু রায়হানের (৪৩) লাশ উদ্ধার করা হয়। তিনি মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দয়াল কুমার ব্যানার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে।
রায়হান একই গ্রামের কৃষক মোতালেব হোসেন হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। গত বছর ৬ এপ্রিল রাতে মোতালেবকে হত্যা করে দুর্বৃত্তরা।
