গাজীপুরে ট্রেন বিকল: পশ্চিম থেকে বিচ্ছিন্ন পুব
গাজীপুরে একটি ট্রেন বিকল হয়ে রাজধানীর সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চল ও খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে; বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন।
শুক্রবার সকাল সোয়া ৮টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে গাজীপুর জংশনের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম জানান।
“এ কারণে জয়দেবপুর জংশনে রাজশাহীগামী ধুমকেতু, টঙ্গী জংশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, মৌচাক স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, মহেরা স্টেশনে চাঁপাই মেলসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।”
ফলে ট্রেনটি সেখানে থেমে আছে। এ কারণে ওই লাইনে চলাচলকারী সব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলে জানান তিনি।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, খবর পেয়ে সকাল ৯টার দিকে জয়দেব জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। বিকল ট্রেনটি মেরামতের কাজ চলছে।
“এছাড়া ঢাকায় খবর দেওয়া হযেছে, সেখান থেকেও উদ্ধারকারী ট্রেন আসছে,” বলেন দাদন মিয়া।
