২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাতিজার লাঠির আঘাতে’ চাচার মৃত্যু

গাছ কাটা নিয়ে বিবাদের জেরে মাদারীপুরে ভাতিজার লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 09:14 AM

Updated : 20 Aug 2022, 11:43 AM

কালকিনি উপজেলার উত্তর রাজদি গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

নিহত ওহাব হাওলাদার (৫০) ওই গ্রামের বাসিন্দা।

কালকিনি থানার ওসি ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার সকালে গাছ কাটা নিয়ে ওহাব হাওলাদারের সঙ্গে তার ভাতিজা লিটন হাওলাদারের কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে লিটন লাঠি দিয়ে তার চাচা ওহাবকে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।”

ওসি বলেন, প্রথমে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

“সেখানেরাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।”

এই ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।