জামালপুরে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেন জামালপুরের সংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ৯ জানুয়ারি সাংবাদিক লুৎফর রহমানের বাড়ির গ্রিল কেটে তার মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হলেও পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার কিংবা দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পারেনি বলে বক্তারা অভিযোগ করেন।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও চুরি যাওয়া সকল গাড়ী উদ্ধার করা না হলে সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দেন।
এছাড়া জামালপুর শহরে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও পুলিশ নীরব রয়েছে বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধনে জেলার সাত উপজেলায় কর্মরত সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।
জেলা প্রেসক্লাব সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল জলিল, নুরুল হক জঙ্গী, মোস্তফা মনজু, আজিজুর রহমান চৌধুরী, সোলায়মান কবীর, আবুল হোসেন, জাকারিয়া জাহাঙ্গীর, সরকার আব্দুর রাজ্জাক, খাদেমুল ইসলাম, খাদেমুল হক বাবুল, ফিরোজ খান লোহানী প্রমুখ।
লুৎফর রহমানের বাড়ির মালামাল উদ্ধার ছাড়াও তাদের দাবি মধ্যে রয়েছে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
