শ্রীনগরে পুড়েছে ১৬ দোকান
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি বাজারে আগুন লেগে ১৬টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর বাজারে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. দিপু।
আগুনে বাজারের মাছপট্রি সংলগ্ন একটি বেকারি, মুরগির দোকান, লাকড়ির দোকান ও মুদি দোকানের গুদামসহ ১৬টি দোকান পুড়ে গেছে বলে জানান তিনি।
স্টেশন মাস্টার দিপু বলেন, বাজারের একটি তুলার দোকান থেকে আগুনের সূচনা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
