২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কলেজছাত্রের লাশ উদ্ধার

যশোর শহরে এক কলেজছাত্রের গলায় দড়ি দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 11:16 AM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বুধবার সকালে বেজপাড়া কবরস্থান রোড এলাকায় কমলেশ রায়ের (২০) লাশ পাওয়া যায়।

কমলেশ যশোর সরকারি এমএম কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ও মণিরামপুর উপজেলার বয়ারখোলা গ্রামের গোবিন্দ রায়ের ছেলে।

একটি গাছে গলায় দড়ি দেওয়া লাশ পাওয়া গেলেও তার উচ্চতার চেয়ে গাছের উচ্চতা কম হওয়ায় এ মৃত্যুকে ‘রহস্যজনক’ বলছে পুলিশ।

কমলেশের কাকাত ভাই পলাশ রায় জানান, শহরের বেজপাড়া কবরস্থান রোডের একটি মেসে থাকতেন কমলেশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মেসের পাশে একটি ছোট কামরাঙা গাছে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ দেখতে পায়।

গলায় ফাঁস দেওয়া থাকলেও মরদেহ বসা অবস্থায় ছিল বলে জানান পলাশ।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক গনি মিয়া জানান, কমলেশের উচ্চতার চেয়ে গাছের উচ্চতা কম। তবে তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।

“তাই মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।