২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের ট্যাংক বিস্ফোরণে গোপালগঞ্জে দুইজন আহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি বাসের তেলের ট্যাংক বিস্ফোরণে দুইজন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 05:36 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার  দুপুরে পাটগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি  মাহমুদুল হক।

আহত সাইফুল ইসলাম (৩২) ও মাহফুজ মোল্লাকে (৩০) প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাইফুলকে খুলনায় পাঠানো হয়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে কমফোর্ট লাইনের একটি বাসের তেলের ট্যাংক মেরাতের জন্য সাইফুল বাসটি মাহফুজের গ্যারেজে নিয়ে যান। সেখানে ট্যাংক ঝালাই করার সময় বিস্ফোরিত হলে সাইফুল ও মাহফুজ আহত হন।