২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ রাজশাহীতে

রাজশাহী মহানগরীর উপশহরে স্কুলের খেলার মাঠে শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণের প্রতিবাদ করেছে খেলোয়াড়সহ বিভিন্ন পেশার মানুষ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 02:29 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

রাজশাহী পরিবেশ আন্দোলন কমিটির আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টার থেকে ১২টা পর্যন্ত তারা ওই এলাকায় মানববন্ধন করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সাইদুল রহমান, মু্ক্তিযোদ্ধা বরজাহান আলী, নগর ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক দেবাশীষ রায় দেবু, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বেলার বিভাগীয় সমন্বয়ক তন্ময় সন্যাল প্রমুখ।

মানববন্ধন পরিচালনা করেন সচেতন নাগরিক কমিটির সদস্য মনিরা রহমান মিঠি।

মানববন্ধনে বক্তারা খেলার মাঠ ধ্বংস বন্ধ করে শিশু-কিশোরদের সুস্থ জীবন গড়ে তোলার সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানান।

একই সঙ্গে উপশহর খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।