২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টগার্ডের সোর্স সন্দেহে পিটিয়ে হত্যায় মামলা

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবা আটকের পর সোর্স সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 07:46 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

রোববার বিকালে নিহত মোহাম্মদ হোসেনের (২২) মা জোহরা খাতুন বাদী হয়ে মামলাটি করেন বলে জানান টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন।

মামলায় ট্রলার মালিক জাকের হোসেনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার কোস্টগার্ডের সদস্যরা টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।

“পরে ট্রলারের মালিক জাকের হোসেন শনিবার রাতে কোস্টগার্ডে সোর্স সন্দেহে হোসেনকে ডেকে ইয়াবার মালিক শামশুর আলমের বাড়ি নিয়ে মারধর করলে তার মৃত্যু হয়।”