ফতুল্লায় পোশাক শ্রমিককে হত্যা, স্বামী পলাতক
নারায়ণগঞ্জ সদরে এক নারী পোশাককর্মীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রোববার সকালে ভুইঘর পশ্চিম পাড়া থেকে পুলিশ নাজমা বেগমের (২৮) লাশ উদ্ধার করেছে। নাজমা ওই এলাকার মো. নুরুন্নবীর স্ত্রী।
ঘটনার পর থেকে নুরুন্নবী পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
“বাড়ির মালিক আসাবউদ্দিন সকালে ভাড়া চাইতে নুরুন্নবীর ঘরের দরজায় কড়া নাড়েন। কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দিলে তা খুলে যায়।
“ওই সময় বিছানায় নাজমার মৃতদেহ পড়ে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেন।”
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, নাজমা বেগম স্থানীয় এসবি গার্মেন্টসে চাকরি করতেন এবং তার স্বামী নুরুন্নবী অটোরিকশা চালাতেন।
ঘটনার পর থেকে নুরুন্নবী পলাতক রয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
