নাটোরে গৃহবধূকে গলাকেটে হত্যা
নাটোর সদর উপজেলায় নিখোঁজ এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার হালসা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান।
নিহত মনোয়ারা বেগম (২৫) সিংড়া উপজেলার নলবাতা গ্রামের নওজের মন্ডলের মেয়ে।
এ ঘটনায় মনোয়ারার স্বামী সদর উপজেলার ঝিনাপাড়া গ্রামের আমিরুল মন্ডলকে আটক করেছে পুলিশ।
ওসি মিজানুর বলেন, “গত বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন মনোয়ারা বেগম। শুক্রবার বিকেলে মনোয়ারার বাবা বাড়িতে এসে আমিরেুলের কাছে মেয়ের খোঁজ করেন।
“এ সময় আমিরুল তাকে জানায়, ‘দুদিন ধরে মনোয়ারা বাড়িতে নেই’। শনিবার আবার মেয়ের খোঁজে এসে ঝিনাপাড়ার নারদ নদীর পাশে হাত-পাড়া বাঁধা গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন।”
লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
