২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 03:27 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

শনিবার সকালে জাদিমুড়া এলাকায় নাফ নদীর মোহনা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিবির টহল দলের সদস্যদের দেখে ওই এলাকার দুই ব্যক্তি দৌড়ে পালানোর সময় ধাওয়া করা হয়।

“এক পর্যায়ে তারা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট নদীর তীরে ফেলে পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ওই প্যাকেটে ৪০ হাজার ইয়াবা পাওয়া গেছে। এর মূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা।

ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান কর্নেল জাহিদ।