সিরাজদিখানে সেতু ভেঙে ট্রাক খাদে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেইলি সেতু ভেঙে একটি ট্রাক নিচে পড়ে ঢাকা-বেতকা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক আফরোজ সুমা জানান।
“এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে ঢাকা-বেতকা আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।”
বিকল্প উপায়ে যানবাহন চলাচল শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ইউএনও রওনক আফরোজ।
