চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় রাস্তা পার হতে গিয়ে শ্যালো ইঞ্জিনচালিত তিনচাকার এক গাড়ির চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার লোকনাথপুরে এ দুর্ঘটনা ঘটে বলে দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন জানান।
নিহত নূপুর খাতুন (৭) ওই এলাকার আব্দুল কুদ্দুসের মেয়ে। সে লোকনাথপুর আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
ওসি লিয়াকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত তিনচাকার একটি গাড়ি তাকে চাপা দিলে সে আহত হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
