চরফ্যাশন পৌরে মনোনয়নপত্র দাখিল
ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ ৩৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দাখিলকারীদের মধ্যে ৮ সংরক্ষিত ও ২৫ সাধারণ কাউন্সিলর রয়েছেন।
বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথ এবং বেলা ১২টার দিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলালউদ্দিন খান জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ বুধবার বেলা ৪টা পর্যন্ত দুজন মেয়র, ৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ।
১৫ ফেব্রুয়ারি চরফ্যাশন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এখানে ভোটার হচ্ছে ২২ হাজার ৩৩১ জন । ১৪টি ভোট কেন্দ্রে বুথ থাকছে ৭৭টি।
