২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক চাষের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

তামাকের বিকল্প ফসলের দাবিতে এবং তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে লালমনিরহাটে মানববন্ধন করেছে কৃষকরা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 06:28 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

বুধবার বেলা ১২টার দিকে শহরের মিশন মোড় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা অংশ নেন।

এসময় তারা সরকারের কাছে তামাকের বিকল্প ফসল চাষ ও এর বাজার সৃষ্টির দাবি জানান।

মানববন্ধনের আগে কৃষকরা শহরের কলেজ রোডের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে মিশন মোড়ে মানবন্ধনে মিলিত হন।

মানববন্ধন ও সমাবেশে কৃষকরা জানান, তামাক কোম্পানিগুলোর প্রত্যক্ষ সহযোগিতায় কৃষকরা দিন দিন আরও বেশি তামাক চাষে ঝুঁকে পড়ছেন।

তামাক চাষের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন বক্তারা।

সমাবেশে কৃষক আব্দুস সালাম, রবিউল ইসলাম, মানিক মিয়া, হরে কৃষ্ণ, সাইদুর রহমান, জাবেদ আলী, রাজ্জাক মিয়াসহ আরও অনেকে বক্তব্য দেন।