গাইবান্ধায় দুর্ঘটনায় ২ বাসযাত্রী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হন অন্তত ১৪ জন।
বুধবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হতাহত সবাই ঢাকা থেকে রংপুরগামী উল্লাস পরিবহনের যাত্রী। তবে তাদের পরিচয় জানা যায়নি।
“এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন।”
ওসি আরও জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।
