নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা
নরসিংদী সদর উপজেলায় এক ব্যক্তিকে ‘সন্ত্রাসীরা’ কুপিয়ে হত্যা করার খবর দিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টায় নিহত আধু ফারুক (২৮) বীরপুর গ্রামের আবুল কাসেম মিয়ার ছেলে।
সদর মডেল থানার ওসি আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা ফারুককে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির কাছেই একটি রাস্তার ওপর এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
বুধবার মামলা হবে বলে ওসি জানিয়েছেন।
