২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গুদামে অগ্নিকাণ্ড

ঝিনাইদহ সদর উপজেলায় একটি গুদামে আগুন লেগে এক হাজার মণ পাট ও দেড় হাজার মণ ধান-চাল পুড়ে গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 08:08 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

সোমবার বিকালে উপজেলার হাটগোপালপুর বাজারে অমল ভট্টাচার্যের ধান-পাটের গুদামে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মিয়ারাজ উদ্দিন জানান, পাশের একটি ঘরে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকে আগুনের ফুলকি গিয়ে অমল ভট্টাচার্যের গুদামের পাটে ধরে যায়।

“খবর পেয়ে ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুনে প্রায় এক হাজার মণ পাট, ৮০০ মণ ধান ও ৭০০ মণ চাল পুড়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।