সাভারে গাড়িচাপায় নারী নিহত
ঢাকার সাভারে গাড়িচাপায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে ব্যাংক টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি চাপা দিলে ওই নারীর (৩০) মৃত্যু হয়।
ওসি জানান, সাভার হাইওয়ে থানার টহল পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে গেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
