সিরাজগঞ্জে মাদকদ্রব্য ধ্বংস
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে কালেক্টরেট চত্বরে রোলার দিয়ে ভেঙ্গে এবং আগুনে পুড়িয়ে ১৪ হাজার ২৬৯ বোতল ফেনসিডিল, ২৮২ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ১৫৬ লিটার চোলাই মদ, ১০ হাজার ৪৯৫ অ্যাম্পুল ইনজেকশন ও ৩২ বোতল রেকটি ফাইড স্প্রিট ধ্বংস করা হয়।
