ময়মনসিংহে পত্রিকা অফিসে অস্ত্র উদ্ধার, আটক ২
ময়মনসিংহে স্থানীয় একটি পত্রিকার কার্যালয় থেকে অস্ত্র উদ্ধার ও দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী জানান, রোববার ভোরে শহরের মাসকান্দায় বিসিক শিল্প এলাকার ‘দৈনিক জাহান’ পত্রিকা কার্যালয়ে এ অভিযান চালানো হয়।
ওসি ইমারত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দুপরে সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
