১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

তিন শিশুকে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

চাঁদপুরের হাজীগঞ্জে আলু চুরির অভিযোগে তিন শিশুকে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 07:59 PM

Updated : 20 Aug 2022, 11:36 AM

শনিবার মামলাটি দায়ের করেন নির্যাতিত সিয়ামের (১১) বাবা বিল্লাল হোসেন।

মামলায় দুইজনকে আসামি করা হলেও তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করেননি হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম।

তিনি বলেন, মামলার পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মামলার সঠিক তদন্ত ও আসামি গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম ও পরিচয় বলা যাবে না।

মামলার নথির বরাত দিয়ে ওসি আরও জানান, আলু চুরির অভিযোগে কংগাইশ গ্রামের সবজি ব্যবসায়ী মিজান মিয়া তিন শিশুকে পাঁচ ঘণ্টা বেঁধে রাখেন।

এরা হল এনায়েতপুর এলাকার মাঈনুদ্দিনের ছেলে জিদান (১২), একই গ্রামের আখন বাড়ির বিল্লাল হোসেনের ছেলে সিয়াম (১১) ও সিয়ামের খালাত বোন সূবর্ণা (১১)।