২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ হাজার ইয়াবা ফেলে পাহাড়ে ‘পলায়ন’

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক অভিযানে ২৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করার কথা জানিয়েছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 01:10 AM

Updated : 20 Aug 2022, 11:36 AM

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

শুক্রবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী।

তিনি বলেন, কোস্টগার্ডের একটি টহল দল সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদী সংলগ্ন নাইট্যং পাহাড়ি এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে দায়িত্ব পালন করছিলেন। এক ব্যক্তি তাদেরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার ইঙ্গিত দেওয়া হয়।

“এসময় তিনি পলিথিনের একটি ব্যাগ ফেলে পাহাড়ের ভেতরে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা বড়ির দাম প্রায় ৭২ লাখ টাকা বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা ডিকসন।