বন্ধুর বাড়িতে গলাকাটা লাশ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বন্ধুর বাড়ি থেকে নিখোঁজ এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় কবিরপুর গ্রামে শাহীন মণ্ডলের (২৫) লাশ পাওয়া যায়।
ওই ঘটনায় জড়িত সন্দেহে শাহেীনের বন্ধু বাপীকে (২৫) আটক করেছে পুলিশ।
শৈলকুপা থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাপীর সঙ্গে সর্বশেষ শাহীনকে দেখা গেছে।
“তাই সন্দেহ করে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি লাশের সন্ধ্যান দেন।”
বাপীর দেওয়া তথ্যমতে তাদের ঘর থেকে শাহীনের লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি মোজাম্মেল।
শাহীন স্থানীয় মোহন মণ্ডলের ছেলে। বাপীর বাড়িও একই এলাকায়।
