ইজতেমা এলাকায় ৭০ ভিক্ষুক ও হকার আটক
ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় উৎপাতের অভিযোগে ৭০ জন ভিক্ষুক ও হকারকে আটক করেছে পুলিশ।
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইজতেমা ময়দানের আশপাশে হকাররা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি এবং ভিক্ষুকরা উৎপাত করায় ৭০ জনকে আটক করা হয়েছে।
রাত ১২টার পর তাদের ছেড়ে দেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।
