২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা এলাকা এক ঘণ্টা বিদ্যুৎহীন

ইজতেমা এলাকায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বিভিন্ন খাত অচল হয়ে পড়ে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 10:15 AM

Updated : 12 Apr 2022, 01:13 AM

শুক্রবার সকাল সোয়া ৮টা থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত ইজতেমা এলাকায় বিদুৎ ছিল না বলে টঙ্গী থানার ওসি জানান।

এ সময় সিসিটিভিসহ বিদ্যুৎচালিত মনিটরিং কাজ ও পানি উত্তোলন সাময়িক বিঘ্নিত হয়।

তবে ইজতেমা পরিচালনা কমিটির মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, ইজতেমা ময়দানের ভেতরে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সচল ছিল বলে সেখানে কোনো সমস্যা হয়নি।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সিসিটিভি পরিচালনা সাময়িক বিঘ্নিত হলেও নিরাপত্তার কাজে বড় কোনো সমস্যা হয়নি।

“সব জায়গায় পোশাকে ও সাদা পোশাকে আমাদের পুলিশ নিয়োজিত রয়েছে।”

ইজতেমা এলাকায় বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. কামরুজ্জামানকে বিদ্যুৎহীনতার কারণ জিজ্ঞেস করলে তিনি মোবাইল ফোনের লাইন কেটে দেন।