জাহানারা ইমাম হল ঝুঁকিমুক্ত
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ জাহানারা ইমাম হলের ফাটলে ঝুঁকি নেই বলে জানিয়েছে বিশেষজ্ঞ দল।
বিশেষজ্ঞ দলের প্রধান বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারীর বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সামছুল আলম বলেন, “জাহানারা ইমাম হলের ফাটলে ঝুঁকি নেই। মূল অবকাঠামোয় ফাটল ধরেনি বলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই।
“সোমবার বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আগামী শুক্রবার ওই হলটি খুলে দেওয়া হবে।”
গত ৪ জানুয়ারির ভূমিকম্পে হলটিতে ফাটল দেখা দেওয়ায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
