২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলিপুর পৌরসভায় বিএনপির প্রার্থী বিজয়ী

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বিএনপির প্রার্থী তারিক আবু আলা চৌধুরী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 07:33 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

মঙ্গলবার সন্ধ্যা রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

তিনি পেয়েছেন ৮ হাজার ৯৯৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজাদুর রহমান তালুকদার সাজু পেয়েছেন ৫ হাজার ৮৫৩ ভোট। আর বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ সরকার ৫ হাজার ৪৪৬ ভোট পেয়েছেন।

গত ৩০ ডিসেম্বর ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনায় দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়। মঙ্গলবার ওই দুই কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।