২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 08:44 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বেয়ারামারুয়া এলাকায় ঢাকা- টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান।

নিহতরা হলেন উপজেলার জোকারচর এলাকার চাল ব্যবসায়ী আবদুর রশিদ (৫৫) ও আবদুল জলিল মন্ডল (৫০)।

ওসি আখেরুজ্জামান বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা দেশট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।